Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হিরো আলমকে হত্যার হুমকির ১৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতা আটক

হিরো আলমকে হত্যার হুমকির ১৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতা আটক

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৩ ১৬:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকির ঘটনায় আবু আহমেদ (২৪) নামের একজনকে আটক করেছেন পুলিশ।

গত মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে তাকে আটক করে হাতিরঝিল থানার পুলিশ।

পুলিশ জানায়, হিরো আলমের ব্যক্তিগত মুঠোফোনে গত সোমবার রাত ১০টার দিকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি রাতেই হাতিরঝিল থানায় জিডি করেন।

আর পড়ুন: হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার...

জিডিতে হিরো আলম বলেন, ওই ব্যক্তি তাঁকে গালি দেওয়ার পাশাপাশি সাত দিনের মধ্যে হত্যা করে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। এতে তিনি শঙ্কা বোধ করায় মধ্যরাতে হাতিরঝিল থানায় জিডি করেছেন। তাঁকে হুমকি দেওয়ার ১৮ ঘণ্টার মধ্যে হুমকিদাতাকে আটক করা হলো।

অনলাইন ডেস্ক