মেহেরপুরের মুজিবনগর উপজেলা দারিয়াপুর গ্রাম থেকে তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী । আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় একটি নাইন এমএম ইতালিয়ান বিদেশি পিস্তল।আজ বুধবার (২৩ অক্টোবর) ভোরে শহরের স্টেডিয়াম পাড়ায় অস্ত্র উদ্ধারের অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
আটকৃতরা হচ্ছে- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলৈ সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।
যৌথ বাহিনীর অভিযান সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে গেল রাতে আটক করে। আটককৃত তিনজনকে নিয়ে আজ ভোরে মেহেরপুর স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।
উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএ পিস্তলটি ইতালির তৈরী বলে জানা গেছে। আটক তিন জনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































