Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে অধ্যক্ষর পদত্যাগ সংক্রান্ত তদন্ত শুরু

গাংনীতে অধ্যক্ষর পদত্যাগ সংক্রান্ত তদন্ত শুরু

 অনলাইন ডেস্ক    ২৪ সেপ্টেম্বার, ২০২৪ ২০:০৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 52 বার

মেহেরপুরের গাংনীর কুতুবপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষকের পদত্যাগ সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা সহকারী কমিশনার ভূমি, গাংনী মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজার তদন্ত করতে যান। এ সময় অন্তত ১৫ জন শিক্ষকের বক্তব্য নেওয়া হয়।

তদন্তকালে বিএনপি নেতা সাহেব আলী সেন্টু ও সহকারী শিক্ষক রহিদুল ইসলামের নেতৃত্বে বেশ কিছু লোকজন স্কুল এন্ড কলেজ-প্রাঙ্গণে জড়ো হয়। এসময় সহকারী কমিশনার সহ তদন্তকারী কর্মকর্তারা বিএনপি নেতাকর্মীদের সাথে কথা না বলে চলে যাওয়ার সময় বিএনপি নেতা সাহেব আলী সেন্টু সহ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন।

সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন পরে সাংবাদিকদের জানান, উপজেলা নির্বাহী অফিসারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, সাবেক প্রধান শিক্ষক সুন্নত আলী পদত্যাগ করেছেন মর্মে তৎকালীন স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদ দাবি করেন। প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে সুন্নত আলী আদালতে মামলা করেছেন। মামলাটি চলমান রয়েছে।

অনলাইন ডেস্ক