আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মেহেরপুর-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি।
ফরহাদ হোসেনের পক্ষে থেকে আজ সোমবার বেলা ১২টার সময় মেহেরপুর-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস।
মেহেরপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শামীম হাসানের কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।
ফরম সংগ্রহের আগে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস বলেন, মেহেরপুর-১ আসন বিশাল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মেহেরপুর-১ আসন উপহার দেবো।
আরও পড়ুন: নৌকার মনোনয়ন পেলেন ফরহাদ হোসেন...
ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্ জামান বলেন, প্রতিটি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের পক্ষে।
এ সময় উপস্থিত ছিলেন, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মোঃ সেলিম রেজা, মোঃ শাহ্ জামান, রওশন আলী টোকন, মোঃ আয়ুব হোসেন ও মতিউর রহমান প্রমুখ।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































