জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের সদস্যরা। এদের মধ্যে ৪১ জন বিএনপি ও ৫ জন জামায়াতের নেতাকর্মী।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, ‘নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
আরও পড়ুন: কুষ্টিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে হরতাল...
এদিকে বিএনপির ডাকা হরতালে শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। তবে দূরপাল্লাসহ আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ থাকলেও শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইক, সিএনজি চালিত অটোরিকশা ও মালবাহী ট্রাক চলাচল করেছে।
অন্যদিকে হরতাল চলাকালে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের কাউকে মাঠে দেখা যায়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































