Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বিশ্ব ভালোবাসা দিবসে কোর্টে হলো বিয়ে

বিশ্ব ভালোবাসা দিবসে কোর্টে হলো বিয়ে

 নিজস্ব প্রতিবেদক    ১৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৮:৪৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

প্রেমিকাকে নিয়ে গত চার মাস আগে পালিয়ে বিয়ে করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জুবায়ের রহমান (২২)। পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের ১৭ বছর বয়সী এক নাবালিকাকে।

এই নাবালিকাকে পালিয়ে বিয়ে করার অপরাধে মেয়ের বাবা তার বিরুদ্ধে ২০২৩ সালের ২৩ নভেম্বর আদালতে একটি মামলা করেন। যার নং মহেশ/জি.আর ৪৭২/২৩।

পরে ওই মামলায় গ্রেফতার করে জুবায়েরকে জেল হাজতে প্রেরণ করা হয়। জুবায়ের মহেশপুর উপজেলার জোকা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

আরও পড়ুন: মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন প্রধানমন্ত্রী...

দীর্ঘ দুই মাস জেল খাটার পর আইনী প্রক্রিয়া শেষে দুই পরিবারের সম্মতিতে আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন বিশ্বভালবাসা দিবস কে স্মরণ রেখে কোর্টেয় আয়োজন করা হয় বিয়ের।


নারী ও শিশু বিশেষ আদালতে ৫লাখ টাকা দেন মোহরে বিয়ে সম্পন্ন হয় জুবায়ের ও জেসমিন আক্তারের মধ্যে।

এই বিয়েতে উপস্থিত ছিলেন, সিনিয়র ও জেলা দায়রা জজ নাজিম্মুদ্দৌলাসহ কোর্টের অন্যান্য বিচারক, কৌশুলী ও আইনজীবীগণ। বিয়ের পর আসামি জুবায়ের কে জামিনে মুক্তি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক