মেহেরপুরের গাংনীতে আজ রোববার সকাল ১১ টার সময় বিএনপি-জামায়াতের হরতাল, অপশক্তি, সন্ত্রাস, নৈরাজ্যসহ হত্যার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ বের করেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগের নেতারা।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ।
গাংনী সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে হরতাল বিরোধী মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিগ্রী কলেজের প্রাঙ্গণে এসে শেষ হয়।
আরও পড়ুন: নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় দুই কানাডিয়ান পুলিশ...
এ সময় তারা জামাত-বিএনপির নৈরাজ্য ও সহিংসাতার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে গতকাল বিএনপি’র হামলায় পুলিশ সদস্যের মৃত্যুর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান।
হরতাল বিরোধী মিছিল ও সমাবেশে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































