মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে বিপরীতগামী দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুরমত আলী (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার সময় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বীজ খামারের নিকট এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুরমত আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়া এলাকার মৃত আরশাদ আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, নিহত হুরমত আলী সার বিষ কেনার জন্য মোটরসাইকেল যোগে মেহেরপুর শহরে আসছিলেন। আমঝুপি বীজ খামারের নিকট আসামাত্র বিপরীত দিক বেপরোয়া গতিতে আসা অপর একটি মোটরসাইকেল হুরমত আলীকে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। ওখানে হুরমত আলী গুরুতর আহত হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত...
স্থানীয়রা আরও বলেন, পরে মেহেরপুর ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে হুরমত আলীকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































