খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৯ নং ওয়ার্ডস্থ দারোগাপাড়ার আঞ্চলিক মহাসড়কে বুধবার সন্ধ্যায় রামগড় থানা পুলিশ অভিযান চালিয়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করে।
আটককৃতরা হলেন, ফেনীরকুলের আবদুল বারেক প্রকাশ ওসমানের ছেলে মোঃ সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), মহামুনির আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম (৩২), মোঃ দুলালের ছেলে মোঃ নুরনবী (৩৫), ভুজপুরের মুসলিমপাড়ার মোঃ ইসমাইলের ছেলে মোঃ ইউনুছ (২৭) ও দারোগাপাড়ার আবুল কাশেমের ছেলে মোঃ ইলিয়াছ (৩৫)।
আরও পড়ুন: সৌদিতে ২৬ বছর পর শীতকালে শুরু হবে রমজান...
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফকরুল ইসলাম এর নেতৃত্বে এসআই দিপক বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ একটি টিম রামগড় পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ দারোগাপাড়া রামগড়-বারৈয়ারহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে ৫৬২ পিস ইয়াবা, ১টি নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সাসহ ৫ যুবককে আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু জারি করা হয়েছে। তাদেরকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইবে।
মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































