মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে গত মঙ্গলবার রাতে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
আটককৃত মিনারুল ধলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
ডিবি পুলিশের সূত্রে জানা গেছে, মেহেরপুর ডিবি’র (ওসি) মোঃ সাইফুল আলমের নেতৃত্বে ডিবি’র এসআই আশরাফ, এএসআই হেলাল, এএসআই ইমরুল এবং এএসআই সেলিম এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মেহেরপুরের গাংনী উপজেলার ধলা গ্রামে অভিযান চালায়।
আরও পড়ুন: মেহেরপুরে ২ ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা...
ওই সময় মিনারুলকে ৬ কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) গাংনী থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































