Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 এমপি আনার খুন: ফেসবুকে মেয়ে ডরিনের পোস্ট

এমপি আনার খুন: ফেসবুকে মেয়ে ডরিনের পোস্ট

 অনলাইন ডেস্ক    ২৩ মে, ২০২৪ ১১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 23 বার

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতায় খুন হওয়া বাবাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন। বুধবার (২২ মে) রাত ১০টার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন ওই পোস্ট দেন।

তিনি লিখেছেন, আব্বু, তোমার অনেক কষ্ট হয়েছিল তাই না? তুমি তো আমাকে নিয়ে যেতে চেয়েছিলে, আমিই যাইনি। ভিসা ছিল না আমার। আমি তোমার কষ্টের ভাগ নিতে পারলাম না।

এটা ভাবলে আমার বেঁচে থাকার ইচ্ছা শেষ। আমি তোমার এত আঘাত, ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহ কি নেই? এত কষ্ট দিয়ে কোনো মানুষ মানুষকে মারতে পারে বলে আমার জানা ছিল না। আমি বিচার চাই।

আরও পড়ুন: এবার বিমানে ভ্রমণ করতে পারবে যাত্রীদের পোষা কুকুর...

এদিকে আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে আরেক পোস্টে তিনি লেখেন, আমি আব্বু ডাকতে পারি না, আমি তো এতিম। তুমি কি দেখতেছো আব্বু?

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। বুধবার তিনি খুন হয়েছেন বলে জানানো হয়।

অনলাইন ডেস্ক