মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত অবস্থা পড়েছে, এছাড়া যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহন না করেও নিজেদের মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত করছে এটি বন্ধে উদ্যোগ নেয়া হচ্ছে। প্রায় ৩ হাজার রিট মামলা রয়েছে তারমধ্যে কিছু মামলায় রায়ের অপেক্ষায় আছি ।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স যে ক্ষতি হয়েছে তা সংস্কার করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছানো হবেনা।
পরে তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদানকারী ২জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান চৌধুরী,খুলনা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হোসাইন শওকত,জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপরে তিনি সকল কর্মসূচী শেষ করে ঢাকার উদ্দ্যেশে মুজিবনগর ত্যাগ করেন। এর আগে বুধবার সন্ধ্যায় মেহেরপুর সার্কিট হাউজে পৌছে রাত্রী যাপন করেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































