মেহেরপুরে পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটনের পিতা আব্দুল হালিমের জানাজা আজ বৃহস্পতিবার সকাল দশটার সময় মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের সামনে সম্পন্ন হয়।
জানাজা শেষে মেহেরপুর শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজের আগে বক্তব্য রাখেন, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।

আরও পড়ুন: পরীক্ষা কেন্দ্রের সামনে অজ্ঞান পরীক্ষার্থী...
জানাজায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজানা আলী, মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রোকনুজ্জামানসহ মেহেরপুরের সর্বশ্রেণীর পেশার মানুষ।
উল্লেখ্য, গত বুধবার বিকেলের দিকে আব্দুল হালিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































