Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন

 নিজস্ব প্রতিবেদক    ২৮ সেপ্টেম্বার, ২০২৪ ০৪:৩১:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ শনিবার সকালে ১১টার সময় মেহেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে মানসিকতা পরিবর্তনের পাশাপাশি জবাবদিহিতার ব্যবস্থা করতে হবে। আর জবাবদিহিতা বাড়লে অপরাধ প্রবনতা বা দূর্নীতি কমতে শুরু করবে। দেশের উন্নয়নের স্বার্থে মানুষকে চিন্তা-চেতনা ও কথা বলার অধিকার দিতে হবে। তাই বাংলাদেশের সংবিধানের তথ্য অধিকার আইনের তথা বলা হয়েছে।

জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সুপার ডা. জমির মোহাম্মদ হাসিবুস সাত্তার, ইন্সপেক্টর আব্দুল আলিম, প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, মেহেরপুর এন জি ও সমিতির সভাপতি মোশাররফ হোসেন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা তথ্য আব্দুল্লাহ আল মামুন, মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ড, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর ও অতিরিক্ত জেলা প্রশাসক মুঃ তানভীর হাসান রুমান।

নিজস্ব প্রতিবেদক