মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ও ষোলটাকা ইউনিয়নের তিন ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদের উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোটাররা এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাহারবাটি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে মোঃ মহিবুল ইসলাম মোরগ প্রতীতে ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মহাবুবুর রহমান ফুটবল প্রতীকে ভোট পেয়েছন ৬০৮। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৬৪১। এর মধ্যে ১২৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বৈধ ভোট ১২৩৩ এবং বাতিল ভোটের সংখ্যা ১৫টি।

একই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে মোরগ প্রতীকে ৪১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল বাশার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হাবিবুর রহমান ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৪১৬টি। এছাড়া মোঃ শফিউল ইসলাম তালা প্রতীকে ৩৫৪ ও মোঃ হাফিজুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ০৭ টি। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৫৭৮। এর মধ্যে ১২০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বৈধ ভোট ১১৯৬ এবং বাতিল ভোটের সংখ্যা ১০টি।

এদিকে ষোলটাকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাঁচ জন প্রতিদ্বন্দ্বী প্রর্থীর মধ্যে ক্রিকেট ব্যাট প্রতীকে ৭২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ তহিদুল ইসলাম(তুহিন)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু সাইদ ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ৬৫৬টি। এছাড়া মোঃ আশাদুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৪৯১, মোঃ রাকিবুল ইসলাম তালা প্রতীকে ১৮৩ ও মোঃ মহিবুল ইসলাম মোরগ প্রতীকে ভোট পেয়েছেন ১১৫ টি। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৯৯০। এর মধ্যে ২১৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে বৈধ ভোট ২১৬৯৬ এবং বাতিল ভোটের সংখ্যা ১৬টি।
ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার, গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, সাহারবাটি ইউনিয়নের দুর্লভপুর ও ভোমরদহ গ্রামের বিলপাড়া নিয়ে গঠিত ২ নম্বর ওয়ার্ড এবং ভোমরদহ গ্রামের বাকি অংশ নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। ২ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম গেল আগস্টে এবং ৩ নম্বর ওয়ার্ড মেম্বার সাবান আলী গত অক্টোবর মাসে মৃত্যুবরণ করেন। এছাড়াও ষোলটাকা ইউনিয়নের চেংগাড়া ও মহেষপুর গ্রাম নিয়ে গঠিত ১ নম্বর ওয়ার্ড মেম্বার ইদ্রিস আলী মৃত্যুবরণ করেন জানুয়ারী মাসে।
তিন মেম্বারের মৃত্যুজনিত শূন্য পদের বিপরীতে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































