মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল বাজারে গত রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ মোকলেছুর রহমান (২৬) নামের এক যুবককে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
আটকৃত মোকলেছুর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুরের কোম্পানীর কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামানের নেতৃতে র্যাবের একটি দল গাংনী উপজেলার আমতৈল বাজারে অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ মোঃ মোকলেছুর রহমান কে আটক করে।
আরও পড়ুন: গাংনীতে মসজিদে নামাজ পড়ানো নিয়ে সংঘর্ষে আহত-১০...
র্যাব কমান্ডার এএসপি মোঃ মনিরুজ্জামান বলেন, ধৃত মোঃ মোকলেছুর রহমানকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে একই এলাকার রমজান আলীর ছেলে মোঃ আশরাফ আলী (২৭) সহ যোগসাজশে দীর্ঘ দিন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
তিনি আরও বলেন, ধৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে গাংনী থানায় ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামি মকলেছুর রহমানকে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে। পলাতক আশরাফ আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































