দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন দোদুল নৌকা মার্কা প্রতীকে ৯৪ হাজার ৩০৩ ভোট পেয়ে ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরপুর-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান ভোট পেয়েছেন মাত্র ৫৭ হাজার ৬৮২ ভোট।
আরও পড়ুন: মেহেরপুর-২ আসনে আ’লীগের ডা. নাজমুল হক সাগর জয়ী...
মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক শামীম হাসান এ ফলাফল ঘোষণা করেন।
মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৭ জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ৫০ হাজার ৪৮১ জন ও পুরুষ ভোটার সংখ্যা এক লাখ ৪৯ হাজার ৫৫৬ জন। মোট ভোট কেন্দ্র ছিল ১১৭টি।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































