Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

  তরিকুল ইসলাম    ২৬ এপ্রিল, ২০২৫ ১৬:১৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 54 বার

মেহেরপুরের গাংনী উপজেলার গজারিয়া হেমায়েতপুর গ্রামে প্রকাশ্য দিবালোকে হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মৃত নবীছদ্দীন মেম্বারের পরিবার। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে দুর্বৃত্তরা তার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ফাতেমা বেগম জানান, দীর্ঘদিন ধরে জমি-জায়গা নিয়ে প্রতিবেশী কোরবান আলীর ছেলে উজ্জ্বল হোসেনের (৩২) সঙ্গে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে গ্রাম্য সালিশে বিরোধ মীমাংসা হয়। তবে সালিশের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে শুক্রবার বিকালে উজ্জ্বল ও তার সহযোগীরা আমাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়।

তিনি অভিযোগ করে বলেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের বোন কুলসুম এবং কোরবান দম্পতির ছেলে উজ্জ্বল রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের ওপর এই হামলা চালিয়েছে। হামলার সময় উজ্জ্বল তার দলবল নিয়ে আমাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও মারধর করে। এছাড়া বাড়ির চালা, বাগানের রেলিং, দরজা –জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।

অভিযুক্ত উজ্জ্বলের বাড়িতে গিয়ে তাকে না পাওয়া গেলেও, তার স্ত্রী জেসমিন রানী সাংবাদিকদের বলেন, বিষয়টি তেমন কিছু না। কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। আমাদের ওপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে।

তিনি দাবি করেন, বাড়ির পাশের এক মহিলা ইস্মতারা লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ বেশ কিছু স্থানে ভাঙচুর করে। স্থানীয়রা জানান, প্রথমে কথা কাটাকাটির মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত এসে বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য ও কাজের লোকদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষ থানায় এসে অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তরিকুল ইসলাম