খাগড়াছড়ি জেলা সদর বাজারে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে কসাইকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে মোবাইল কোর্টের মাধ্যমে কসাই মোঃ ওয়াসিমকে এই অর্থদণ্ড দেয়া হয়।
কসাই ওয়াসিম মরা ছাগল জবাই করে বাজারে বিক্রি করতে আনলে স্থানীয় ক্রেতা সাধারণ বুঝতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ তাকে আটক করলে সে মিথ্যার আশ্রয় নেন, পরে খাগড়াছড়ি ভেটোনারী সার্জন ডাঃ মোঃ সিরাজ ঘটনাস্থলে গিয়ে মরা ছাগল বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন: মেহেরপুর পরিত্যক্ত বোমা বিস্ফোরণে আহত-১...
বিষয়টি মুঠোফোনে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন কে অবগত করা হলে তিঁনি পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন কসাই ওয়াসিমকে।

এসব অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা হোক, যেনো তারা এসব অপরাধ করতে সাহস না পায়। সেই সঙ্গে জীবিত ও সতেজ গরু, ছাগল জবাই করে মাংস বিক্রির লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আনোয়ার হোসেন জীবন






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































