Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 পুলিশের আচরণ রপ্ত করে প্রতারণা শেষ রক্ষা পেলেন না সাভারের ভুয়া এসআই হারুন অর রশিদ

পুলিশের আচরণ রপ্ত করে প্রতারণা শেষ রক্ষা পেলেন না সাভারের ভুয়া এসআই হারুন অর রশিদ

 জসিম উদ্দিন বিজয়,সাভার    ৭ আগষ্ট, ২০২৩ ১৮:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 168 বার

প্রতারক হারুন অর রশিদ। পেশায় একজন গাড়ি চালক। বিভিন্ন পুলিশ কর্মকর্তাদের গাড়ি চালিয়ে পুলিশের আচরণ রপ্ত করে। তারপর থেকেই শুরু করে পুলিশ পরিচয়ে প্রতারণা। সোমবার (৭ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো.শাহিদুল ইসলাম।

এর আগে গতকাল রোববার (৬ আগস্ট) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জানায়, হারুন অর রশিদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার সঠিবাড়ি গ্রামে। তার বাবার নাম মৃত আফসার আলী। একসময় পেশায় একজন গাড়ি চালক ছিল। তবে এর আড়ালে তার কাজ ভুয়া পুলিশ উপ-পরিদর্শক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা করা।

বিভিন্ন সময় পুলিশ কর্মকর্তারা তার গাড়িতে চলাফেরা করার সুযোগে তাদের কাছ থেকে পুলিশি আচরণ রপ্ত করে এই প্রতারক। এরপর নিজেকে ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে শুরু করে প্রতারণা।

চলতি বছরের ১৭ জুলাই মো. হারুন অর রশিদ নিজেকে পুলিশের এসআই পরিচয়ে অজ্ঞাত আরও ৩ জনকে নিয়ে ভুক্তভোগী মোঃ. আসলাম নামে এক ব্যাক্তির বাসায় গিয়ে তার বিরেিদ্ধ সাভার মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে এবং সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ইতালিতে সম্ভাবনার দুয়ার খুললো...

এক পর্যায়ে আসলামকে গ্রেফতারি পরোয়ানা মূলে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করে এবং ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৪ লাখ টাকা দাবি করে।

নগদ টাকা না থাকায় আসলামের নিজ নামে খোলা ব্র্যাক ব্যাংকের হেমায়েতপুর শাখার একাউন্ট থেকে ২ লাখ টাকার একটি এবং এক লাখ টাকার একটি সর্বমোট মিলিয়ে ৩ লাখ টাকার দুইটি চেক নিয়ে চলে যায় প্রতারক চক্রের সদস্যরা।

পরবর্তীতে বিভিন্ন সময়ে চেক ফেরত দিবে জানিয়ে এবং বিভিন্ন চাপ প্রয়োগ করে আসলামের কাছ থেকে নগদ ৪ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক হারুন অর রশিদ। পরে শনিবার সন্ধায় ভুক্তভোগী আসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে তারা। পরে তাদের কথায় সন্দেহ হলে সাভার মডেল থানায় খবর নিয়ে জানতে পারে তার বিরুদ্ধে কোন মামলা নেই। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আসলাম।

পরে সাভারের হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে প্রতারক হারেিনর অর রশিদকে গ্রেফতার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘পুলিশ পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় মামলায় গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’

জসিম উদ্দিন বিজয়,সাভার