Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৭ এপ্রিল মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ৩ এপ্রিল, ২০২৪ ১৬:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে প্রথম সরকার গঠিত হয়। এ সরকারের নেতৃত্বে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করে বাঙালি। প্রতি বছরের ১৭ এপ্রিল পালন করা হয় মুজিবনগর দিবস।

এই দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্ব আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই দিবসটি উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস দেশ বিদেশের মানুষের মাঝে তুলে ধরতে ভোর থেকে রাত পর্যন্ত নানা কর্মসুচী গ্রহণ করেছে জেলা প্রশাসন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

কর্মসুচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে সরকারিভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টাযর সময় মুজিবনগর স্মৃতিসৌধ্যে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার, আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ দলীয় ও জাতীয় পতাকা উত্তোল এবং শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা।

আরও পড়ুন: বান্দরবানে আরও দুই ব্যাংকে ডাকাতি...

এছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের আয়োজনে আলোকসজ্জা, আলোচনা সভা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, পুলিশ সুপার এসএম নাজমুল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা প্রশাসক সার্বিক শামীম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনলাইন ডেস্ক