চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া মসজিদ পাড়ার পুকুরের পানিতে ডুবে আজ শনিবার (২৫ মে) দুপুরে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হলো, শাখারিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে তাবাসুম (৬) এবং রাজুর মেয়ে রিতু খাতুন (৫)। তারা আপন চাচাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে শাখারিয়া গ্রামের নিজামুদ্দিনের খননকৃত নতুন পুকুরের পানিতে গোসল করতে যায় দুই শিশু।
আরও পড়ুন: ‘গুলশানে দেখা হবে আগামীকাল’...
এরপর থেকে তাদের দুই জনের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে স্থানীয় কিছু লোকজন পুকুরে নেমে তাদের দুই বোনের মরদেহ উদ্ধার করে।
একই পরিবারে দুই শিশুর মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































