মেহেরপুরের গাংনীতে ''স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার'' এই প্রতিপাদ্যে নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা চত্বরে এই দিবস পালিত হয়।
উপজেলা চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজ কল্লোল এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: থাকছে না টুজি, থ্রিজি কিংবা ফোরজি লাইসেন্স...
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিরঞ্জন চক্রবর্তী, কৃষি অফিসার ইমরান হোসেন, সমাজসেবা অফিসার আরশেদ আলী, মৎস্য অফিসার খন্দকার শহিদুল, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































