প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এর আগে, বেলা ১১টার সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ এপ্রিল, যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩ এপ্রিল।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির...
নির্বাচন কমিশন জানায়, ১৫২টি উপজেলার ২২টিতে ভোট হবে ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালটে।
নির্বাচন কমিশন আরও জানায়, দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ২৯ মে ও শেষ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































