সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে আশুলিয়ার জামগড়ায় স্থানীয়দের সহায়তায় আটক করা হয় তাদেরকে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এঘটনায় অন্তত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহ জেলার মোঃ আমিরুল ইসলামের ছেলে মোঃ আলীম ইসলাম (১৬), কিশোরগঞ্জ জেলার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ শফিকুল ইসলাম (১৭), ভোলা জেলার সদর থানার কুষিয়া এলাকার মোঃ এ আনসার আলীর ছেলে মোঃ নাহিদ নেহাল (১৬), ময়মনসিংহ জেলার মোহাম্মদ আলির ছেলে মোঃ লাহীম (১৩) ও বগুড়া জেলার সদর থানার আকাশতারা এলাকার মোঃ কাজল মোল্লার ছেলে মোঃ হৃদয় মোল্লা (১৬)। তারা সবাই আশুলিয়ার জামগড়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়রা জানান, রাতে জামগড়ার রূপায়ণ এলাকায় লিটনের বাড়িতে পূর্ব শত্রুতার জেরে হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। স্থানীয় লোকজন বাধা দিলে তারা ৩ জনকে পিটিয়ে আহত করে।
আরও পড়ুন: মেহেরপুরে চুরির অপরাধে ৬০ বছরের বৃদ্ধের কারাদণ্ড...
এরপর এলাকাবাসী একত্রিত হয়ে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করে থানায় খবর দেয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, তৈয়ব, রতন ও জিনুসহ কয়েকজন লিটন নামে এক ব্যক্তিকে মারার জন্য আটক ৫ জনসহ ১৫/২০ জনকে রামদা দিয়ে পাঠায়। কথামতো তারা জামগড়ার রূপায়ণ এলাকার লিটনের বাড়িতে হামলা চালায়। তবে স্থানীয়রা এসময় বাধা দেয় এবং পরে এলাকাবাসী তাদের আটক করে থানায় খবর দেয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
মোঃ নাঈম মাহমুদ, ঢাকা






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































