Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবিতে ভিসি নিয়োগ আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ

ইবিতে ভিসি নিয়োগ আন্দোলনে বহিরাগতদের অনুপ্রবেশ

 ইবি প্রতিনিধি    ২৭ আগষ্ট, ২০২৪ ১০:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

অভিভাবকশূন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কে হবেন আগামীর উপাচার্য তা যেন সর্বমহলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নাকিব মোঃ নসরুল্লাহ’র উপাচার্য হওয়ার গুঞ্জন উঠলে দুই দফা আন্দোলন করে নিজ ক্যাম্পাসের শিক্ষককেই উপাচার্য হিসেবে চেয়েছেন শিক্ষার্থীরা৷ তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে কিছু অপ্রাপ্ত বয়স্ক স্কুল পড়ুয়া ও বহিরাগতদের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ এসেছে।

গতকাল (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোটা পুনর্বহাল চলবেনা (ইসলামী বিশ্ববিদ্যালয়) নামের গ্রুপে একাধিক ব্যক্তিকে চিহ্নিত করে এমন পোস্ট করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এনামুল হোসাইন।

ঐ পোস্টটিতে এনামুল বলেন, ‘বহিরাগত কোনো স্কুল শিক্ষার্থীরা যদি ইবির ভিসি নিয়ে কথা বলতে আসে এর থেকে লজ্জার কিছু নেই। নিউজে দেখেছি ইবির স্থানীয় বিতর্কিত ভিসি প্রার্থীরা ছাত্রদলের মদদে এসব করাচ্ছে। অত্যন্ত লজ্জার বিষয়!’

পোস্টের প্রতিক্রিয়া দেখিয়ে তাজমিন খান নামের একজন কমেন্ট করে বলেন, এমন স্বাধীনতাই কি চেয়েছিলাম? শেখপাড়ার মানুষ এসে আমাদের ভিসি চয়েজ করে দিচ্ছে।

সেখানে মোঃ এনামুল হক পুলক নামের অন্য আরেকজন লিখেন, আপনারা কি নিজের বিশ্ববিদ্যালয়ের কোনো স্যারকে ভিসি হওয়ার যোগ্য মনে করেন না? বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের ভিসি ও হবে আমাদের স্যার এটায় হওয়া উচিত। তাহলে এত জট থাকবে না। নিজের ব্যাথা অন্যকে দিয়ে খোঁজার চেয়ে নিজে খোঁজ করা অনেক ভালো এবং কার্যকরি।

এবিষয়ে পোস্টদাতা এনামুল হোসাইনের সাথে কথা হলে তিনি বলেন, ভিসি ক্যাম্পাস থেকে হবে এমন আন্দোলন হতেই পারে। যে দল ইচ্ছে করতে পারে। কিন্তু প্রথমত যে স্যারের নাম এসেছে, উনি বিতর্কিত এবং আন্দোলনে যারা এসেছে অধিকাংশ স্কুল পড়ুয়া।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য সার্বজনীন আন্দোলনে যে কেউ অংশ নিতে পারে। কিন্তু ভিসি নির্ধারণ আন্দোলনে যদি স্কুল শিক্ষার্থীরা আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মান আর থাকলো কোথায়!

ইবি প্রতিনিধি