আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে দেয়া আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, সিলেট রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।
এক বিজ্ঞপ্তিতে শুক্রবারের (২৬ জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া, আগামী ৫ দিন শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































