Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে আম গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২৭ জুলাই, ২০২৩ ১৯:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 15 বার

মেহেরপুরের গাংনীতে হিন্দা গ্রামে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১ টার সময় আম গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়।

নিহত হাসিবুল ইসলাম গাংনী উপজেলার হিন্দা গ্রামের ছহিরউদ্দীনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রান্না করার জ্বালানী সংগ্রহের জন্য বাড়ির পাশের একটি আম গাছে উঠে শুকনা ডাল কাটতে গিয়ে অসাবধানতার কারণে ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন হাসিবুল ইসলাম।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস পড়ে ১৭ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার...

তাকে উদ্ধার করে স্থানীয়রা গাংনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক লায়লা আফরোজ হাসিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হাতপাতালে আসার আগে হাসিবুল ইসলাম মারা যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক