Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জবির রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিলেন মো. ওহিদুজ্জামান

জবির রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিলেন মো. ওহিদুজ্জামান

 জবি প্রতিনিধি    ১৩ মার্চ, ২০২৪ ১০:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। পারিবারিক কারণে তিনি অব্যাহতি নিয়েছেন বলে জানা যায়। গত মঙ্গলবার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের দুইজন ডেপুটি রেজিস্ট্রার বলেন, আনুমানিক ৩-৪ দিন আগেই রেজিস্ট্রার স্যার পদ থেকে অব্যাহতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন। তিনি আমাদের কাছ থেকে বিদায় নেন চলে যাচ্ছি।

জানা যায়, প্রকৌশলী মো. ওহিদুজ্জামান ২০০৯ সালের ১৫ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পান।

আরও পড়ুন: শাবিপ্রবি ও নোবিপ্রবিতে ইফতারে নিষেধাজ্ঞায় জবিতে প্রতিবাদ মিছিল, প্রশাসনের বাঁধা প্রদানের অভিযোগ ...

গত বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হবার কথা থাকলেও ৭ জুন অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে (পিআরএল খর্ব) তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেয় তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা ১৪ জুন থেকে কার্যকর হয়।

সেই চুক্তি বাতিল করে ছুটি ভোগ করার জন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তিনি। বিশ্ববিদ্যালয় সেই আবেদন গ্রহণ করে। যার প্রেক্ষিতে মঙ্গলবার অব্যাহতি নেন মো. ওহিদুজ্জামান।

জবি প্রতিনিধি