Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২৮ সেপ্টেম্বার, ২০২৩ ১৬:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 59 বার

পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মেহেরপুরের গাংনীতে দারুচ্ছুন্নাত খানকায়ে নেছারিয়া, মোখতারিয়া, হাফেজীয়া ও ইবতেদায়ী মাদ্রাসা, লিল্লাহ বোডিং এতিমখানার উদ্যোগে রাষ্ট্রীয় ভাবে যথাযথ মর্যাদায় এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে লিল্লাহ বোডিং এতিমখানার উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় একটি বর্ণাঢ্য র‌্যালি করা হয়।

র‌্যালি টি লিল্লাহ বোডিং এতিমখানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী উপজেলা চত্বর ঘুরে আবারও এতিমখানা প্রাঙ্গনে এসে শেষ হয়।  র‌্যালিতে উপজেলার ধর্মপ্রাণ মুসলমান সহ এতিমখানার শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ...

র‌্যালি শেষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

আলোচনা সভায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্যতা সম্পর্কে বর্ণনা সহ বিশ্ব নবীর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়।

তরিকুল ইসলাম