মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায়ের আওতাধীন রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির উপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১২তলাবিশিষ্ট জয়িতা টাওয়ার আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ১০টার সময় উদ্বোধন করেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধানমন্ডিতে জয়িতা টাওয়ার, জামদানি গ্যালারি ও জয়িতা টাওয়ারে স্থাপিত জয়িতা মার্কেটপ্লেসের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। নারী উদ্যোক্তাদের ঠিকানা নবনির্মিত জয়িতা টাওয়ার।
উদ্বোধন অনুষ্ঠানে ‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা।
দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসার উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সংবলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।
জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্যের সাপ্লাই চেইন এবং সেবা বিপণনের সুবিধা বিদ্যমান রয়েছে।
আরও পড়ুন: মেলান্দহে ট্রেনের টিকিটসহ দুই কালোবাজারি আটক...
এ ভবনে নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা ও বিকাশ কৌশল ভিত্তিক প্রশিক্ষণের জন্য সুবিধাদি রাখা হয়েছে।
এছাড়া ভবনটিতে জয়িতা ফাউন্ডেশনের সদর দফতরও থাকবে। জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র, বিউটি পার্লার, ডিজাইন সেন্টার, নারীদের জন্য জিমনেশিয়াম, মহিলা ও শিশুদের জন্য সুইমিং পুল, সেমিনার হল, মাল্টিপারপাস হল, ব্যাংক, ফুড-কোর্ট ও ক্যাফে। সেই সঙ্গে চালু করা হয়েছে ই-জয়িতা অনলাইন মার্কেট প্লেসও।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ডিসেম্বর মাসে ধানমন্ডির ২৭ নম্বর (পুরাতন) রোডে এক বিঘা জমির উপর ১৬৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২তলাবিশিষ্ট জয়িতা টাওয়ার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা ও শিশুবিষয়ক সচিব নাজমা মোবারেক, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































