Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বজ্রপাতে একই পরিবারে নিহত দুই সন্তান

বজ্রপাতে একই পরিবারে নিহত দুই সন্তান

 অনলাইন ডেস্ক    ২১ জুন, ২০২৩ ১৬:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে আজ বুধবার দুপুরে দিকে বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামের একই পরিবারে দুই ভাই নিহত হয়েছেন।

নিহতরা দুইজন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার বলেন, দুপুর ১২ টার দিকে বৃষ্টি নামার সময় বাড়ির উঠানে শামিউল ও রিফাত হোসেন খেলা করছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাতের ঘটনা ঘটে, এতে করে ঘটনাস্থলেই মারা যায় দুই ভাই।

আরো পড়ুন: গাংনীতে খাস জমি দখল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত- সাত জন...

তিনি আরো বলেন, লাভলু ফকিরের দুই পুত্র সন্তান, এছাড়া আর কোনো সন্তান নেই। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন বলেন, খবর পেয়ে সাথে সাথে সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পাঠানো হয় এবং ওই পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করা হবে।

অনলাইন ডেস্ক