Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 হিলিতে ৪ দিন পর আবারও ডাকাতি

হিলিতে ৪ দিন পর আবারও ডাকাতি

 মোঃ নাঈম মাহমুদ, দিনাজপুর    ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

হিলি বাজারের ডাকাতির ৪ দিন পর আবারও একজন চাল ব্যাবসায়ীর অফিসের ড্রয়ার ভেঙ্গে রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় ৫ লাখ ৩০ হাজার টাকা চুরি করে একদন চক্র।

 এর আগে, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে হিলি বাজারে।

দোকান মালিক কাশেম ডিলার এর ছেলে সাখাওয়াত হোসেন জানান, নামাজ এ গিয়েছিলাম, নামাজ পড়ে এসে দেখি অফিসের সব ড্রয়ার এর তালা ভাঙ্গা। ভালো করে খুঁজে দেখি নগদ ৫ লক্ষ টাকা নিয়ে গেছে ডাকাতরা। এ বিষয়ে হাকিমপুর থানায় চুরির অভিযোগ করেছি।

আরও পড়ুন: জার্মানির মিউনিখ থেকে দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী...

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন বলেন, বাজারে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান এ কোনো প্রকার সিসিটিভি ক্যামেরা না থাকায় এখন পর্যন্ত কাওকে সনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, পর পর দুটি ঘটনায় হাকিমপুর বাসিরা খুব আতঙ্কিত হয়ে পড়েছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেফতার করে হাকিমপুর উপজেলায় স্বস্তি ফিরিয়ে আনতে পারবো।

মোঃ নাঈম মাহমুদ, দিনাজপুর