Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত মাঠে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত মাঠে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মাহত্যা

 নিজস্ব প্রতিবেদক    ৭ অক্টোবার, ২০২৪ ১৫:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 56 বার

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের সীমান্তবর্তী মাঠে গলায় ফাঁস দিয়ে মিরাজ আলী নামের এক প্রবাস ফেরত যুবকের আত্মাহত্যা। পরিবারের অভিযোগ হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা।

আজ সোমবার সকাল দশটার দিকে এঘটনা ঘটে। নিহত মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে।

বুড়িপোতা গ্রামের ভারতীয় সীমান্ত বর্তি মাঠের সাব পিলার ১৬ এস নং কাছে মওলার কাঁঠাল বাগানে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় ৷

পুলিশ জানায়, আজ সোমবার সকালে কৃষক মাঠে যাওয়ার সময় বুড়িপোতা গ্রামের সীমান্তবর্তী মাঠের একটি কাঠাল বাগানে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিরাজের মরাদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশ কে খবর দেয়। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

আরও পড়ুন: বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস...

পরিবারের অভিযোগ হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষরা। গ্রামের আদম ব্যাবসায়ী জিয়ার সাথে নিহত মিরাজের স্ত্রী পরোকিয়া করে চলে যায়। এ ঘটনার পর থেকে তাদের সাথে দন্দ চলে আসছে বলে জানান নিহতের মা সোনাভানু।

নিহত মিরাজ আলী দীর্ঘ ৬ বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে ১১ মাস আগে দেশে ফেরেন। মালয়েশিয়ায় থাকা অবস্থায় নিহত মিরাজের স্ত্রী সাবিনা খাতুন বুড়িপোতা গ্রামের আদম ব্যাবসায়ী জিয়ার সাথে পরোকিয়ায় জড়িয়ে পরে। দের বছর আগে মিরাজের বাড়ি থেকে জিয়ার হাত ধরে পালিয়ে যায় সে। দেশে ফিরে মিরাজ মানুষিক ভাবে ভেঙে পরেন।

মেহেরপুর সদর থানার (ওসি) কনি মিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রার্থমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে পরিবার অভিযোগ দিলে তদন্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক