Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১

মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-১

 তরিকুল ইসলাম    ৯ মে, ২০২৪ ১০:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

মেহেরপুরের মুজিবনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সবুজ (২৪) নামের এক যুবক নিহত ও তৌফিক (২০) একজন আহত হয়েছে। বুধবার (৮ মে) রাত সাড়ে ১০ টার সময় মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর গ্রামের ভোগীর চারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা গ্রামের পাখি সেনের ছেলে ও আহত হয়েছেন একই গ্রামের আক্কাস আলীর ছেলে তৌফিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে সবুজ ও তৌফিক মোটরসাইকেলে যোগে বাগোয়ান গ্রাম থেকে কেদারগঞ্জ আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা স্ট্রীট লাইটের খাম্বার সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয়।

আরও পড়ুন: হোটেলে চেক-আউট সময় বেলা ১২টা কেন হয়?...

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। আর অবস্থার অবনতি হওয়ায় তৌফিক কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

মুজিবনগর থানার (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

তরিকুল ইসলাম