Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আবারো ভুল চিকিৎসায় গাংনীর তাহের ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ

আবারো ভুল চিকিৎসায় গাংনীর তাহের ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ

 তরিকুল ইসলাম    ১৬ এপ্রিল, ২০২৪ ১৮:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 84 বার

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে মেহেরপুরের গাংনীর তাহের ক্লিনিক-২ এর বিরুদ্ধে। গত শনিবার প্রসব বেদনা নিয়ে ডা. আবু তাহের সিদ্দিকীর শরণাপন্ন হয়ে সিজারিয়ান অপারেশন করেন হেমায়েতপুর গ্রামের আখতারুল ইসলামের স্ত্রী সাইফুন্নেসা (২৫)। আজ মঙ্গলবার সকাল ৮টার সময় ওই রোগীর মৃত্যু হয়।

সাইফুন নেছার ভাইয়ের ছেলে ফিরোজ বলেন, অপারেশনের পর থেকেই আমার ফুপুর রক্তক্ষরণ শুরু হয়। পরে গাংনী থেকে দ্রুত মেহেরপুর তাহের ক্লিনিকে নিয়ে যান ডা. আবু তাহের সিদ্দিকী। পরে মেহেরপুর তাহের ক্লিনিকে ৫ ব্যাগ রক্ত দেওয়ার পরেও যখন রক্তক্ষরণ বন্ধ না হয়।

তড়িঘড়ি করে পরিবারের লোকজনকে ম্যানেজ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় অপারেশন করার পর রক্তক্ষরণ বন্ধ না হয় রোগীর মৃত্যু হয়।

তাহের ক্লিনিক-২ এর ম্যানেজার মামুনুর রশিদ জানান, ডা. আবু তাহের সিদ্দিকী নিজেই এনেস্টাসিয়া দিয়ে এবং সিজারিয়ান অপারেশন করেছেন।

সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাত মাস ধরে কোন এমবিবিএস ডাক্তার নেই, মাত্র দুইজন ডিপ্লোমাধারী নার্স এবং একজন জুনিয়র নার্স দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।

আরও পড়ুন: আসন্ন নির্বাচন নিয়ে কী বললেন নিপুণ?...

তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় একটি সংবাদ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন তাহের ক্লিনিক-২ এর ম্যানেজার মামুনুর রশিদ।

এ বিষয়ে ডা. আবু তাহের সিদ্দিকী জানান, সিজারিয়ান অপারেশন ভুল ছিল না। অতিরিক্ত রক্তক্ষরণে রোগীর মৃত্যু হয়েছে, বলে ফোন কেটে দেন।

মেহেরপুর জেলা সিভিল সার্জন মহিউদ্দিন আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর গাংনী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি খোঁজখবর নিয়ে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা কোন প্রকার তথ্য দেননি আসলে কি কারন দেননি এটা আমার জানা নেই।

গাংনী থানার (ওসি) তাজুল ইসলাম জানান, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তরিকুল ইসলাম