Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে জেলা প্রশাসক আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা

গাংনীতে জেলা প্রশাসক আজিজুল ইসলামের বিদায় সংবর্ধনা

 অনলাইন ডেস্ক    ২২ জুলাই, ২০২৩ ১৮:১৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার (২২ জুলাই) সকাল দশ টার সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে মেহেরপুরের জেলা প্রশাসক জনাব মোঃ আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফসিার সাজিয়া সিদ্দিকা সেতু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক জনাব মোঃ আজিজুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি খুব গর্ভ নিয়ে মেহেরপুরে এছেসি। আমার এখানে আসার উদ্দেশ্য ছিল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যক্রম মানুষের মাঝে তুলে ধরা এবং অর্জন গুলো মানুষের মাঝে পৌছিয়ে দেওয়া।

আরও পড়ুন: ঝালকাঠিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫...

অনুষ্ঠানে বিশেষে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী ও মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী সহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

অনলাইন ডেস্ক