Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেফতার-২

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেফতার-২

 অনলাইন ডেস্ক    ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ১৩:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 37 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলে হত্যার হুমকি দেয়ার অভিযোগে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সৌদি আরব থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই-মেইলে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের সৌদি আরব থেকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারকৃত দুজনের নাম-পরিচয় জানানো হয়নি।

তাদের গ্রেফতারের বিষয়ে আজ (রোববার) সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। সেখানে বিস্তারিত জানানো হবে।

অনলাইন ডেস্ক