সৌদি আরবে পৌঁছেছেন ৪৮ হাজার ৩৯৮ জন হজযাত্রী। পথে আছেন আরো ৮২৪ হজযাত্রী। আজ বুধবার (২৯ মে) দুপুর ১২টায় ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বিমান শিডিউল থেকে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত মোট ১২২টি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৮টি, সৌদি এয়ারলাইনসের ৩৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৫টি ফ্লাইট রয়েছে।
এদিকে বুধবার সকাল ৮টা ২৫ মিনেটে বিমান বাংলাদেশের একটি বিমান ৪১৯ যাত্রী নিয়ে ও সকাল ১০টা ৪০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি বিমান ৪০৫ যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে।
আরও পড়ুন: যুদ্ধে অর্থ ব্যয় না করে ক্ষুধার্ত মানুষের পেছনে ব্যয় করুন...
এ দুটি ফ্লাইটসহ মোট সৌদি আরব পৌঁছা হজযাত্রীর সংখ্যা দাঁড়াবে ৪৯ হাজার ২২২ জন।
এখন পর্যন্ত সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মক্কায় ছয় জন এবং মদিনায় দুই জন মারা যান।
চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মোঃ আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। শেষ হবে ১০ জুন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































