Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 প্রতারণার অভিযোগে দম্পতি আটক

প্রতারণার অভিযোগে দম্পতি আটক

 নিজস্ব প্রতিবেদক    ২১ মার্চ, ২০২৪ ১৯:২৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে অভিযান চালিয়ে কোরিয়া প্রবাসীর কাছে ৬০ লক্ষ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের আজাদ আলী ও তহমিনা আক্তার নামের এক দম্পতিকে গ্রেফতার করেন।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার শাহাজানপুর উপজেলার কুড়িপাড়া সুজাবাদের মধ্যপাড়া এলাকার মৃত কলিমদ্দিন আকন্দের ছেলে আজাদুল ইসলাম ওরফে আজাদ (৪৬) ও তার স্ত্রী তহমিনা আক্তার (৩০)।

ডিবির (ওসি) সাইফুল আলম বলেন, মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামের আয়ূব আলীর ছেলে সোহেল রানা বাদী হয়ে অজ্ঞাতনামা পরিচয়ধারী মনিকা খাতুনসহ ১১ জনের নাম উল্লেখ করে সদর থানায় ধারা ৪০৬/৪২০ পেনালকোড প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ ১৮/০৭/২৩ ইং।

মামলার বিবরণে জানা গেছে, বাদীর ভাই কোরিয়া প্রবাসি সাঈদ হাসান বাপ্পি ২০১৮ সালে কোরিয়াতে গমন করেন। সে সময় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনিকা খাতুন নামে একজনের পরিচয় হয়। প্রথমে গল্প আড্ডা মারলেও পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মনিকা প্রবাসি সাঈদ হাসানের কাছ থেকে বিভিন্ন অজুহাতে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেয়।

আরও পড়ুন: সাভারে নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি...

ওই মামলার সূত্র ধরে, মেহেরপুর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় মেহেরপুর ডিবি’র (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে একটি টিম বুধবার ভোর রাত ৩ টার সময় বগুড়া শাজাহানপুর উপজেলার সুজাবাদ মধ্যপাড়া থেকে তাদের দুজনকে আটক করে মেহেরপুর নিয়ে আসেন।

আজ বৃহস্পতিবার আটক দম্পতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম।

নিজস্ব প্রতিবেদক