কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘সারা দেশে কমপ্লিট শাটডাউনের’ ঘোষণার পর রাজধানীর ভেতরে অনেকটা ফাঁকা। যান চলাচল খুবই সীমিত রয়েছে। তবে রাজধানীর প্রবেশ পথগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানী ঢাকার রাজপথে গণপরিবহণ খুব একটা দেখা যায়নি। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
গণপরিবহণ দুই-একটা থাকলেও রিকশা, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যক্তিগত অন্যান্য গাড়ির আধিক্য দেখা গেছে সড়কে। রাজধানীর গুলিস্তান, প্রেসক্লাব, পল্টন, কারওয়ান বাজার, মিরপুর, কাজীপাড়া থেকে আগারগাঁও হয়ে বিজয় সরণি পর্যন্ত গণপরিবহণ খুব একটা দেখা যায়নি।
আরও পড়ুন: কোটা আন্দোলন নিয়ে কী বললেন ডিপজল, মাহি?...
একই অবস্থা তেজগাঁও ফ্লাইওভার ও মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল যাওয়ার পথেও। গণপরিবহণ দুই-চারটা দেখা গেলেও ব্যক্তিগত গাড়ির দেখে মিলেছে বেশি। এ সময় এই রুটের বিভিন্ন স্থানে যাত্রীদের গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।
আবার কাকরাইল থেকে থেকে শান্তিনগর-মালিবাগ হয়ে রামপুরা পর্যন্তও প্রায় একই ধরনের চিত্রের দেখা মেলে। তবে এই রুটে সকাল সাড়ে আটটার আগে বেশ কিছু বিআরটিসির বাস চলতে দেখা গেছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































