মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের সকল অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি-টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আজ রোববার (১১ জুন) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশের সাক্ষরতার হার ৭৫ ভাগ উন্নয়িত হয়েছে, বর্তমানে দেশের খাদ্য নিরাপত্তার হারও আমরা নিশ্চিত করতে পেরেছি। এটি দেশের জন্য বড় অর্জন।
উপবৃত্তি-টিউশন ফি বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উক্ত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা বর্তমানে মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে এসে অভিজ্ঞতা এবং কার্যক্রমভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দিচ্ছি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ জন স্নাতক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ হিসাবে ক্রেস ও ৩ লক্ষ টাকার চকে প্রদান করেন।
এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী শিক্ষার্থীদের ২ লক্ষ টাকার চেক ও ক্রেস তুলে দেন।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































