বিএনপি ও জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন করা হয়েছে। রাজধানীতে আছে ১৬০টি।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, আজ সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘটাতে না পারে, সেজন্য র্যাব ফোর্সেস সতর্ক রয়েছে। সারা দেশে ৪৬০টি টইল দল মোতায়েন করা হয়েছে। রাজধানীতে আছে ১৬০টি।
আরও পড়ুন: গাংনীতে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু...
গত ২৯ অক্টোবর একদিনের হরতাল ও দুই দফায় ৫ দিনের অবরোধ কর্মসূচি শেষে আজ বুধবার থেকে আবারো শুরু হয়েছে বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ।
তৃতীয় ধাপে এ অবরোধ কর্মসূচির আগে সার্বিক পরিস্থিতি তুলে ধরতে অনলাইনে ব্রিফিং করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এরপরই আজ সকাল সাড়ে ৭টার সময় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































