Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ফ্যাসিবাদী সব উপকরণ উপড়ে ফেলা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

ফ্যাসিবাদী সব উপকরণ উপড়ে ফেলা হবে: উপদেষ্টা আসিফ মাহমুদ

 অনলাইন ডেস্ক    ১৭ আগষ্ট, ২০২৪ ১৮:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 44 বার

বাংলাদেশ থেকে সব অমানবিক, ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ শনিবার (১৭ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হচ্ছে লোহার খাঁচা’ শিরোনামে একটি সংবাদ শেয়ার করেন তিনি।

শেয়ার করা সংবাদের ক্যাপশনে আসিফ মাহমুদ লেখেন, মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামী লীগের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়।’

তিনি আরও লেখেন, ‘শুনানি-হাজিরায় ছোট্ট একটা খাঁচায় আমাদের ২৪ জনকে ঢোকাতো।’

আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক