Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থী নিহত

 সায়েম সরকার, জাবি প্রতিনিধি     ১৯ জানুয়ারী, ২০২৪ ১৯:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। (শুক্রবার) দুপুরে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তিনি।

মৃত্যু শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

তার সহপাঠীরা জানান, শুক্রবার দুপুর ১২টায় বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে করে মাওয়া থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অভিজিৎ হালদার। আমরা আসলে এই মর্মান্তিক দুর্ঘটনায় অভির অকালে মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না।

সহপাঠীরা আরও জানান, তাঁর সঙ্গে থাকা অনন্যা হালদার অন্তু নামের আরেক শিক্ষার্থীও গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।

সায়েম সরকার, জাবি প্রতিনিধি