Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দর্শনায় বিজিবির অভিযান সাড়ে ২৩ লাখ টাকাসহ আটক-২

দর্শনায় বিজিবির অভিযান সাড়ে ২৩ লাখ টাকাসহ আটক-২

 নিজস্ব প্রতিবেদক    ২৫ সেপ্টেম্বার, ২০২৪ ১৩:৪১:০০নিউজটি দেখা হয়েছে মোট 46 বার

চুয়াডাঙ্গার দর্শনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে হুন্ডির ২৩ লাখ ৪৮ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে হুন্ডির টাকাসহ দু’জনকে আটক করে বিজিবি।

আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা জেলার সুবদিয়া গ্রামের কাশেম আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৬) এবং একই জেলার জয়নগর গ্রামের মৃত মস্তর আলীর ছেলে মো. শওকত (৫২)।

গতকাল মঙ্গলবার রাত সারে ৭ টার সময় বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের (পিএসসি) পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে একটি কালো রঙের ব্যাগসহ তাদেরকে আটক করে।

পরবর্তীতে আটককৃত আসামীসহ ব্যাগটি তল্লাশি করে নগদ ২৩ লাখ ৪৮ হাজার ১০০ টাকা, ১ টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করে।

আটক দু’জনকে টাকাসহ দর্শনা থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক