নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে দুই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ১০টায় আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন সোনাইমুড়ীর আমিশাপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শামছুল আলমের ছেলে রিমন (১৯) ও কপিল উদ্দিনের ছেলে সজিবুর রহমান (১৯)।
তাদের গলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আ ফ ম বাবুল বাবুর প্ল্যাকার্ড ঝুলানো ছিল।
আরও পড়ুন: ‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর আর নেই...
অভিযান পরিচালনাকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ভোটগ্রহণ চলছে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































