Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে মেহেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরে মেহেরপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ২৭ অক্টোবার, ২০২৩ ১৯:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 42 বার

সরকারের সাফল্য ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা দেশ ও বিশ্ব দরবারে পৌছে দিতে বাংলাদেশ যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে আজ শুক্রবার বিকেল ৪ টার সময় শহীদ শামসুজ্জোহা পার্কে এক বিশাল যুব নারী সমাবেশের আয়োজন করা।

মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধরণ সম্পাদিকা এড্যাভোকেট রুতশোভা মন্ডলের সঞ্চালনায় এবং জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলির সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, এমপি।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।

উক্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, এই বিশাল জনসমাগমই প্রমান করে যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নারী সংগঠন প্রস্তুত রয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি যুব নারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমানে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময় টেকনাফ থেকে তেতুলিয়া সব স্থানেই সরকারের উন্নয়নের ছোয়া রয়েছে। আর যারা এই সরকারের উন্নয়ন সহ্য করতে পারেন না তাদের থেকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুব মহিলা লীগের নেতৃবৃন্দরা।

তরিকুল ইসলাম