Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 অনলাইন ডেস্ক    ১৪ মে, ২০২৩ ২১:৫২:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

মেহেরপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় আজ (১৪মে) রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।

আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, পিপি পল্লব ভট্টাচার্য, জেল সুপার মোখলেসুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী সহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ।

উক্ত সভায় আইনশৃঙ্খলার উন্নয়ন, শহরের যানজট নিরসন, লাইসেন্সবিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা এবং ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অনলাইন ডেস্ক