Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ইবিতে নানা আয়োজনে 'বিশ্ব পর্যটন দিবস' উদযাপন

ইবিতে নানা আয়োজনে 'বিশ্ব পর্যটন দিবস' উদযাপন

 ইবি প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বার, ২০২৪ ০৪:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 40 বার

‘পর্যটন শান্তির সোপান’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, রচনা ও কুইজ প্রতিযোগিতা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৪।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

র‍্যালিটি পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বর্ণাঢ্য এ র‍্যালিতে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিব, প্রভাষক মো ইয়ামিন মাসুম, প্রভাষক মো নাছির মিয়া সহ শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ধর্মীয়, আদিবাসী ও ট্যুরিজম জব ভিত্তিক পোশাক পরিধান করে প্ল্যাকার্ড, ফেস্টুন, রঙ-বেরঙ এর বেলুন নিয়ে র‍্যালিতে অংশ নেন।

আরও পড়ুন: মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন...

বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাকিব বলেন, বর্ণাঢ্য এই র‍্যালির মধ্য দিয়ে বিশ্ববাসীকে আমরা বার্তা দিতে চেয়েছি ‘পর্যটনের সঙ্গে শান্তি অন্তর্নিহিত’। এ প্রতিপাদ্য রাখার প্রধান উদ্দেশ্য বিশ্বব্যাপী শান্তির বার্তা পৌঁছানো।

পর্যটনের বিভিন্ন ধরণের প্রকারভেদ যেমন কালচারাল এক্সেস, কালচারাল প্রোপার্টি এক্সচেইঞ্জের মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি শান্তির জায়গা তৈরি করা এবং পর্যটন খাত যেন আরও শক্তিশালী করতে পারি এটাই আমাদের লক্ষ্য। অবশ্যই সেটা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৮০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিস্ট’ ঘোষিত এ দিবসটি সকল দেশে যথাযথ মর্যাদায় উদযাপিত হয়ে আসছে।

ইবি প্রতিনিধি